ঝড়ো হাওয়া বইছে, গুঁড়ি গুড়ি বৃষ্টি থেকে একসময়ে শুরু হলো তুমুল ঝড়, দূরে কোথাও থেকে ভেসে আসছে সমুদ্রের স্রোতের শব্দ আর ঢেউয়ের গর্জন, আর রেলগাড়িটা এগিয়ে চলছে এরই মাঝে…

Blanket অ্যাপের সুন্দর ব্যাপারটা হলো এখানে যে সাউন্ডগুলো আছে, তা আমাদের চারপাশের পরিবেশ থেকে নেয়া। প্রকৃতির বিভিন্ন শব্দ অথবা রেলগাড়ি বা নৌকা কিংবা শহরের কোলাহল, কফিশপের হালকা হইচই আর টুংটাং শব্দ নাহলে ফায়ারপ্লেসের শব্দ এমনই শব্দগুলো রয়েছে এই অ্যাপে। পড়ার সময়ে বা কাজের সময়ে এই শব্দগুলো মিউজিকের মত ডিস্ট্রাক্টিং হয় না, রিলাক্সের সময়ে কিংবা ঘুমাতেও সাহায্য করতে পারে।
বিবরণ এর বেশি প্রয়োজন আছে কি? অ্যাপটি চালাতে হলে অবশ্য একটা লিনাক্স ব্যবহার করতে হবে। উইন্ডোজ, ম্যাক কিংবা অ্যান্ড্রয়েডের জন্য এটি সম্ভবত নেই। এটা যেকোন লিনাক্স ডিস্ট্রোতে Flathub থেকে ইন্সটল করে নিতে পারেন। এর সাথে ডিস্ট্রো স্পেসিফিক ইন্সটলেশনের জন্য এখানে দেখুন।




